দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২ সেপ্টেম্বর শেষ হওয়া ১১ দিনের সময়ে ইরানে তেল বিক্রি থেকে ১০০ কোটি ডলারের বেশি আয় এসেছে বলে জানিয়েছে আধা-সরকারি বার্তা সংস্থা ফারস।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রতিবেদকের পর্যালোচনা করা নথির বরাত দিয়ে তেল বিক্রিসংক্রান্ত বৈদেশিক মুদ্রা ওই সময়ে ইরানের বৈদেশিক মুদ্রার মজুতে যুক্ত হয়েছে।
ফারসের প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত এই অর্থ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার চাহিদা মেটানোর সক্ষমতা বাড়াবে।
এতে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ইরানের তেল বিক্রি থেকে যে আয় হয়েছে, তা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নির্ধারিত তেল আয়ের লক্ষ্যমাত্রার ৮০ শতাংশের বেশি।
ইরানের ২০২৬-২৭ অর্থবছর ২১ মার্চ ২০২৬ থেকে শুরু হয়ে ২০ মার্চ ২০২৭ পর্যন্ত চলবে।
সূত্র: আল-জাজিরা
/অ